ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার স্নাতক ( Honours) ১ম বর্ষের সার্কুলার প্রকাশিত হয়েছে। ভর্তি পরিক্ষা শুরু হবে ২৯ এপ্রিল ২০২৩ থেকে এবং পরিক্ষা চলবে ১৩ই মে ২০২৩ পর্যন্ত।
ঢাবি ভর্তি পরিক্ষার আবেদন শুরু কবে থেকে?
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে ২৭ ফ্রেব্রুয়ারি বিকাল ৪টা থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ ২০২৩ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে ঢাবি'র অফিসিয়াল ওয়েবসাইটে।![]() |
| DU Admission Circular 2023 |
ঢাবিতে কি ট্রান্সজেন্ডাররা আবেদন করতে পারবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ( Honours) ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তিতে ট্রান্সজেন্ডারদের আবেদন করার জন্য একটি নতুন অবশন যুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্টিত সাধারণ কমিটির এক সভায় ট্রান্সজেন্ডার ভর্তি বিষয় বিভিন্ন সুপারিশ করা হয়। সপ্রতি একাডেমি কাউন্সিল ট্রান্সজেন্ডার ভর্তি বিষয়ক সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত করেন এবং ভর্তি আবেদনের জন্য একটি অবশন যুক্ত করেন।ঢাবি'র ভর্তি কমিটির সভা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপাচার্য মো: আখতারুজ্জামান এবং উপাচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ- উপচার্য মোহাম্মদ সামাদ এবং এএসএম মাকসুদ কামাল সহ অনেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) ভর্তি পরিক্ষা ২০২৩
বিশ্ববিদ্যালয় নাম : ঢাকা বিশ্ববিদ্যালয় - University Of Dhakaসংক্ষিপ্ত নাম : ঢাবি - DU
শিক্ষা বর্ষ : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ
ভর্তি আবেদনের তারিখ : ২৭ ফেব্রুয়ারী - ২০ মার্চ ২০২৩
ভর্তি ফি : এক হাজার টাকা মাত্র (১০০০৳)
ওয়েবসাইট : University Of Dhaka
ঢাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা কত তারিখে কোন ইউনিটের পরিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা হবে চার ইউনিটে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলরের এক সভায় পরিক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপচার্য মো: আখতারুজ্জামান বলেন, এবার ভর্তি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভর্তি করা হবে আন্তর্জাতিক ভাবে মিল রেখে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যা অন্যান্য ভর্তি করা হতো সম্মান প্রথম বর্ষে।- কলা, আইন ও সমাজ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা শুরু হবে ৬ই মে ২০২৩ রোজ শনিবার সকাল ১১:০০ মিনিটে।
- ব্যাবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরিক্ষা শুরু হবে ১২ই মে ২০২৩ রোজ শুক্রবার সকাল ১১:০০ মিনিটে।
- বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা শুরু হবে ১৩ই মে ২০২৩ রোজ শনিবার সকাল ১১:০০ মিনিটে
- চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অংকন ভর্তি পরিক্ষা শুরু হবে ২৪ এপ্রিল ২০২৩ রোজ শনিবার সকাল ১১:০০ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সাধারণ যোগ্যতা / ঢাবি ভর্তি আবেদন ২০২৩ এর সাধারণ যোগ্যতা
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ১ম বর্ষে আবেদনের জন্য সাধারণ যোগ্যতা হিসেবে শিক্ষার্থীকে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি বা সমমানের পরিক্ষায় উত্তির্ন হতে হবে এবং শুধু মাত্র ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ন হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভর্তি যোগ্যতা কি/ ঢাবি কোন ইউনিটে ভর্তি যোগ্যতা কি?
বিজ্ঞান অনুষদ
বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান অনুষদে আবেদন করার জন্য সাধারণ যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক শাখায় এবং মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম এ আইজিসিএসই ( IGCSE) / অ লেভেল (O Level) এবং আই এএল /জিসিই এ লেভেল ( IAL/GEC A Level) পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় চতুর্থত বিষয় সহ নূন্যতম ৮.০০ পয়েন্ট এবং আলাদা ভাবে ৩.৫ পয়েন্ট থাকতে হবে। তবেই শিক্ষার্থী উক্ত অনুষের আবেদনের জন্য সাধারণ যোগ্যতা হিসেবে যোগ্য হবেন এবং আবেদন করতে পারবেন।তাছাড়াও বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান অনুষদে মানবিক ও ব্যাবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে সাধারণ যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় নূন্যতম ৭.৫ পয়েন্ট এবং আলাদাভাবে ৩.০০ পয়েন্ট লাগবে।
কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদ
কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদে আবেদন করার জন্য সাধারণ যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও IGCSE / O Level ও IAL/GCE A Level পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের চতুর্থত বিষয় সহ নূন্যতম জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকা লাগবে।তাছাড়াও কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদে বিজ্ঞান ও ব্যাবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষত্রে বিজ্ঞান বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ র্শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকা লাগবে।
ব্যাবসা শিক্ষা বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকা লাগবে।
ব্যাবসা শিক্ষা অনুষদ
ব্যাবসা শিক্ষা অনুষদে আবেদন করার জন্য সাধারণ যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও IGCSE / O Level ও IAL/GCE A Level পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের চতুর্থত বিষয় সহ নূন্যতম জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।তাছাড়াও ব্যাবসা শিক্ষা অনুষদে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষত্রে বিজ্ঞান বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ র্শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে।
মানবিক বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে।
চারুকলা অনুষদ
চারুকলা অনুষদে আবেদন করার জন্য সাধারণ যোগ্যতা হিসেবে যে কোনো বিভাগ থেকে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষায় নূন্যতম জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে ৩.০০ থাকতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার নম্বর বন্টন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা হবে ১০০ নম্বরে। যার মধ্যে এমসিকিউ থাকবে ৬০ নম্বর এবং লিখিত থাকবে ৪০ নম্বর। ভর্তি পরিক্ষার সময় ১০০ নম্বরের জন্য থাকবে এমসিকিইউ ও লিখিত পরিক্ষার জন্য পৃথকভাবে ৪৫ মিনিট।চারুকলা অনুষদের জন্য এমসিকিইউ থাকবে ৪০ মার্ক সময় ৩০ মিনিট এবং অংকনের জন্য ৬০ মার্ক এবং সময় ৬০ মিনিট।
শর্ত:
- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা কোনো ধরনের ইলেক্ট্রিক ডিভাইজ নিয়ে প্রবেশ করা যাবে না।
- পরিক্ষা শুরু হওয়ার ২ ঘন্টা পূর্বে পরিক্ষার হলে প্রবেশ করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরিক্ষা ফলাফলের উপর জিপিএ ২০ নম্বর থাকবে।
Rate This Article
Thanks for reading: ঢাবি ভর্তি পরিক্ষার সার্কুলার ২০২৩ । DU Admission Circular 2023, Stay tune to get latest Blogging Tips.
