অন্য দেশের ভিন্ন খবর


 পেঙ্গুইনের নামকরণে ভোট

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টুলসা জু চিড়িয়াখানায় ড্যাসেন ও আয়ারল্যান্ড নামের দুটি পেঙ্গুইন একটি ছানার জন্ম দেয়। ৩ অক্টোবর ২০২২ ছানাটির জন্মের পর নামকরণের জন্য ওয়েবসাইটে ভোটের আয়োজন করে কর্তৃপক্ষ। এ ভোট আয়োজন করে তারা তিনটি নাম চূড়ান্ত করে। এ নাম তিনটি হলো- রিভার, স্যান্ডি ও রোবি। এ নামগুলোর পক্ষে ভোট চাওয়া হয়। যে নামটি বেশি ভোট পাবে, সেই নাম গ্রহণ করা হবে ঐ পেঙ্গুইন ছানার জন্য । 

ব্যায়াম করলেই বাসের টিকেট

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি সংকট দেখা দেয়। এই সংকট কাটিয়ে উঠতে গণপরিবহন ব্যবহারের ওপর জোর দেয় বিশ্ব। আবার নাগরিকদের সুস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে নাগরিকদের ব্যায়াম করতে উৎসাহ দিয়ে থাকে দেশগুলো। এ দুটি চাওয়া একসঙ্গে এসে মিলছে রোমানিয়ায়। দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করে, যারা ব্যায়াম করেন, তাদের বাসের টিকেট বিনা মূল্যে দেওয়া হয় রোমানিয়ায় স্পোর্টস ফেস্টিভ্যালের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। ব্যায়াম করলে যে টিকেটটি দেওয়া হয়, সেটিকে বলা হয়, ‘হেলথ টিকেট'।

পাকস্থলীতে ৩ কেজি চুল 

মানুষের বদভ্যাস কতটা বিচিত্র হতে পারে, তা যেন ধরা পড়ল চীনের এক কিশোরীর মধ্যে। কিশোরীর বয়স ১৪ বছর। বছরের পর বছর ধরে নিজের চুল খেয়েছে সে। শেষমেশ তার পেট থেকে বের করা হয় তিন কেজি চুল। ঐ কিশোরীর বাড়ি চীনের সানজি প্রদেশে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ঐ কিশোরী। চুল খাওয়ার অভ্যাস কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। যেমনটি হয়েছিল যুক্তরাজ্যের এক শিক্ষার্থীর সঙ্গে। ২০১৭ সালে ১৬ বছর বয়সী ঐ শিক্ষার্থীর পাকস্থলীতে চুল জমে সংক্রমণ দেখা দেয় । এর জেরে হঠাৎ মৃত্যু হয় তার।

বিশ্বের সবচেয়ে ছোট মানুষ

আফশিন ইসমাইল গাদিরজাদাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তার উচ্চতা ৬৫.২৪ সেন্টিমিটার এবং ওজন ৬ কেজি । ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টির গ্রামে জন্মগ্রহণকারী আফশিন ইসমাইলের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় ৷ আফশিন ইসমাইল আগের রেকর্ড গড়া ব্যক্তির চেয়ে ২.৭ ইঞ্চি খাটো। এর আগে এ রেকর্ডটি ছিল কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের দখলে ।

সবচেয়ে বুড়ো বিড়াল


যুক্তরাজ্যের লিভারপুলে বাসকারী ভিকি গ্রিনের পোষা বিড়ালটি বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের স্বীকৃতি পায়। ফ্লসি = নামের বিড়ালটি জীবনের ২৬টি বসন্ত পার করেছে। কালো ও ধূসর রঙের মিশেলের ফ্লসির জন্ম ১৯৯৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে । বয়স হলেও এখনো বেশ প্রাণবন্ত ফ্লসি। ২০২২ সালের ডিসেম্বরে ফ্লসির ২৭তম জন্মদিন উদ্‌যাপন করা হয়।

সবচেয়ে বেশি বয়সি কুকুর

 ২২ নভেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা অ্যালেক্স উলফের (৪০) জন্য দিনটি ছিল অন্য রকম। কারণ, এদিন তার পোষা কুকুর জিনো উলফ বিশ্বের সবচেয়ে বেশি বয়সি কুকুর হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায়। ২৪ সেপ্টেম্বর ২০০০ জিনো উলফের জন্ম হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, কুকুরটির বয়স ২২ বছর ৫৯ দিন।

বিশ্বের সবচেয়ে বড় বই

৫ নভেম্বর ২০২২ বিশ্বের সবচেয়ে বড় ছাপা বইয়ের রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বই। টেক্সাসের অলাভজনক প্রতিষ্ঠান আইরাইট ও ব্রায়ান জাদুঘর যৌথ উদ্যোগে বিশালাকারের এই বই ছাপায়। বইটির নাম 'আই এম টেক্সাস'। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বইটি আকারে ৭ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া; ওজন ৪৯৬ পাউন্ড ।

বৃদ্ধের রেকর্ড

জাপানের বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া ৮৬ বছর বয়সে সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হিসেবে বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে রেকর্ড গড়েন। ৯ অক্টোবর ২০২২ ওসাকায় অনুষ্ঠিত জাপানের ৬৮তম পুরুষ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বয়স্ক হিসেবে নিজের রেকর্ড নিজেই ভাঙেন কানাজাওয়া। ২৪ বছর বয়সে প্রথমবারের মতো জাপান চ্যাম্পিয়নশিপ জিতেন তোশিসুকে কানাজাওয়া ।

Rate This Article

Thanks for reading: অন্য দেশের ভিন্ন খবর, Stay tune to get latest Blogging Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.