ক্যান্সার চিকিৎসার নতুন থেরাপি- বেস এডিটিং
নতুন ও বৈপ্লবিক ধরনের এক চিকিৎসার মাধ্যমে যুক্তরাজ্যের চিকিৎসকেরা প্রথমবারের মতো নিরাময়ের অযোগ্য ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া রোগ সারিয়ে তুলতে সক্ষম হন। এজন্য তারা ব্যবহার করেন অত্যাধুনিক সেল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি।
এ পদ্ধতিতে কোষের -জিনগত পরিবর্তন ঘটিয়ে সেগুলোকে রোগীর দেহের ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। এসব কোষ ক্যান্সার সেলগুলোকে টার্গেট করে আক্রমণ চালায় ও ভালো কোষের ক্ষতি না করেই সেগুলোকে নির্মূল করে এলিসা নামের এক কিশোরীর দেহে এই পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে তার শরীর থেকে ক্যান্সার দূর করা হয়।
এলিসার দেহে জিনগত পরিবর্তনের যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা চিকিৎসা বিজ্ঞানে খুব দ্রুত অগ্রগতি ঘটছে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এই পদ্ধতির নাম ‘বেস এডিটিং'। ২০২১ সালের মে মাসে তার দেহে টি-সেল একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ধরা পড়ে । টি-সেল হচ্ছে শরীরের অভিভাবকের মতো । এই সেল শরীরের ভেতরে হুমকি সৃষ্টিকারী উপাদান ধ্বংস করে দেয় ।
Rate This Article
Thanks for reading: ক্যান্সার চিকিৎসার নতুন থেরাপি-"বেস এডিটিং", Stay tune to get latest Blogging Tips.
