কাঁঠালের জীবন রহস্য উন্মোচন
বাংলাদেশের বারোমাসি কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয় বিজ্ঞানীরা। পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত হওয়ায়, জৈবপ্রযুক্তির মাধ্যমে নানা স্বাদের এবং বৈশিষ্ট্যের কাঁঠালের নতুন জাত উদ্ভাবন সম্ভব হবে, যা দেশে কাঁঠালের বাণিজ্যিক চাষাবাদ এবং প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে সহায়ক হবে।
প্রথমবারের মতো জীবন রহস্য উন্মোচন করা বারোমাসি কাঁঠালের জাত বারি কাঁঠাল-৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেন। বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে গবেষণা প্রবন্ধটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ারস ইন প্লান্ট সায়েন্স-এ প্রকাশ হয় ৷
Rate This Article
Thanks for reading: কাঁঠালের জীবন রহস্য উন্মোচন, Stay tune to get latest Blogging Tips.
