মঙ্গলে হেলিকপ্টারের রেকর্ড
মঙ্গলগ্রহের মাটিতে দেড় বছর পার করার পর ৩ ডিসেম্বর ২০২২ নতুন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো হেলিকপ্টার ইনজেনুইটি। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের এ হেলিকপ্টার ৩৫তম বারের মতো মঙ্গলের আকাশে ওড়ে। এ সময় এটি ৪৬ ফুট (১৪ মিটার) উঁচুতে ওড়ার নতুন রেকর্ড গড়ে। ২২ নভেম্বর ২০২২ হেলিকপ্টারটি সর্বোচ্চ ১৮ সেকেন্ড পর্যন্ত আকাশে ওড়ে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পারসিভারেন্স নামের রোবট যানের সঙ্গে ইনজেনুইটিকে মঙ্গলে পাঠানো হয়।
বৃহত্তম টেলিস্কোপ নির্মাণ শুরু
৫ ডিসেম্বর ২০২২ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নির্মাণ কাজ শুরু করে যুক্তরাজ্যের দ্য স্কয়ার কিলোমিটার অ্যারে (SKA) অর্গানাইজেশন। টেলিস্কোপের নামও রাখা হয় সংস্থার নামে-দ্য স্কয়ার কিলোমিটার অ্যারে। এটির নির্মাণকাজ শেষ হবে ২০২৮ সালে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া জুড়ে ভাগে ভাগে স্থাপিত হবে SKA টেলিস্কোপ। এর সদর দপ্তর হবে যুক্তরাজ্যে ।
নতুন দুই ‘পানির পৃথিবী'
পৃথিবীর সৌরজগতের বাইরে পানির চাদরে ঢাকা দুটি নতুন গ্রহ আবিষ্কারের দাবি করে একদল মহাকাশ বিজ্ঞানী ১৫ ডিসেম্বর ২০২২ বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। পৃথিবীর সৌরজগৎ থেকে প্রায় ২১৪ আলোকবর্ষ দূরের এক সৌরজগতে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামের গ্রহ দুটির অবস্থান। আকারে পৃথিবীর দেড় গুণ বড় হলেও গ্রহ দুটির ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ গ্রহ দুটিকে চিহ্নিত করে আগেই। কিন্তু এতদিন গ্রহ দুটির বায়ুমণ্ডলের গঠন উপাদান নিয়ে নিশ্চিত হতে পারেননি গবেষকরা। সে কাজে সহযোগিতা করেছে নাসার হাবল ও স্পিটজার টেলিস্কোপ ।
ঝড়ের পূর্বাভাস দেবে মিটিওস্যাট-১২
১৩ ডিসেম্বর ২০২২ ইউরোপিয়ান স্পেস লঞ্চের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট মিটিওস্যাট- ১২ আরিয়ান রকেটে করে মহাকাশে পৌঁছায়। মহাকাশে প্রায় দুই দশকের পুরোনো আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি প্রতিস্থাপন করবে এ স্যাটেলাইট। এটি হবে ইউরোপীয় সরকারগুলোর শতকোটি ইউরোর নতুন প্রকল্পের প্রথম উপগ্রহ। ১৯৭৭ সাল থেকে মহাকাশে নিজস্ব আবহাওয়া স্যাটেলাইট আছে ইউরোপের। মিটিওস্যাট-১২ হবে মহাকাশে ইউরোপের আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থায় তৃতীয় 7 প্রজন্মের সংযোজন। প্রতি ১০ মিনিট পরপর নিচের আবহাওয়ার ছবি তুলে পাঠাবে মিটিওস্যাট-১২। ইউরোপের বর্তমান আবহাওয়া স্যাটেলাইট প্রতি ১৫ মিনিটে একবার করে ছবি পাঠায়।
প্রথম চন্দ্রাভিযান।
Rate This Article
Thanks for reading: মহাকাশ নিয়ে অজানা তথ্য , Stay tune to get latest Blogging Tips.
