Noun- মানেই কোনো কিছুর নাম কে বুঝাবে, হতে পারে কোন ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বা ক্রিয়ার নাম।
অর্থাৎ, Noun - কোনো ব্যাক্তি, বস্তু, স্থান বা ক্রিয়ার নামকে Noun বলে।
Example: Adiyan, Iron, Water, Class, Sylhet, Chattogram, Honesty, Flower, Man etc.
- Concrete Noun
- Abstract Noun
আবার Concrete Noun কে ৪ ভাগে ভাগ করা হয়েছে।
১) Proper Noun
২) Common Noun
৩) Collective Noun
৪) Material Noun
কিন্তু বলা যায় noun মোট ৫ প্রকার
৫) Abstract Noun
এবার আমরা জানবো Proper Noun কি, Common Noun কি, Collective Noun কি, Material Noun কি ও Abstract Noun কি।
Proper Noun: যে সব Noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যাক্তি, বস্তু, স্থান অথবা অন্য কোনো কিছুর নাম বোঝায়, সেসব Noun কে Proper Noun বলে।
Example : Adiyan, Chattogram, Sylhet, Sun, Padma, Pen etc
Common Noun: যেসব Noun নির্দিষ্টভাবে কোনো কিছুকে না বুঝিয়ে কোনো শ্রেনীর সাধারণ নাম বোঝায়, তাদেরকে Common Noun বলে।
Example:
1) Man মানুষের সাধারণ নাম( Common Noun) , কিন্তু আলাদা আলাদা নাম যদি বলি আদিয়ান, সবুজ, জিতু, ইমতিয়াজ তাহলে সেগুলা হবে Proper Noun.
2) Flower- ফুলের সাধারণত নাম( Common Noun), কিন্তু আলাদা করে যদি বলি গোলাপ, জবা, সূর্যমুখী ইত্যাদি তাহলে সেগুলা হবে Proper Noun.
3) Girl- মেয়েদের সাধারণ নাম(Common Nounl , কিন্তু আলাদা করে যদি বলি সাদিয়া, সাবিনা, লিজা তাহলে সেগুলা হবে Proper Noun.
4) Dress- পোশাকের সাধারণ নাম ( Common Noun), কিন্তু আলাদা করে যদি বলি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি ইত্যাদি তাহলে সেগুলা হবে Proper Noun.
আরও কিছু Common Noun: Woman, Planet, Fruit, Player, Dancer, Cow, Country, Actor, Actress, Ship etc
Collective Noun: যেসব Noun এক জাতীয় ব্যাক্তি, বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় সেসব Noun কে Collective Noun বলে। অর্থাৎ Collective Noun দ্বারা সমষ্টি বুঝাবে, একটা দল বুঝাবে যে দলের মধ্যে অনেক মানুষ থাকতে পারে, থাকতে পারে পশু, পাখি ইত্যাদি।
Example:
1) Family- পরিবার, এখানে পরিবার বলতে নিশ্চই দুই বা ততোদিক মানুষের একসাথে থাকাকে বুঝিয়েছে৷ পরিবারে কে কে তাকে, মা, বাবা, ভাই, বোন,দাদা, দাদি। এসব মানুষদের নিয়ে আমাদের পরিবার। অর্থাৎ পরিবার একটি অবিভক্ত সমষ্টি।
2) Cattle- গবাদিপশুর দল, এখানে পশুর দল বলতে নিশ্চই অনেক গুলা পশুর কথা বুঝিয়েছে। দুই বা ততোদিক সংখ্যা ছাড়া দল হয় না, অর্থাৎ গবাদিপশুর দলে দুই বা ততোদিক পশু রয়েছে। যা একটি অবিভক্ত সমষ্টি।
আরও কিছু Collective Noun: Army- সৈন্যবাহিনী, Flock-পাল , Band- দল , Cavarly- অশ্বারোহী বাহিনী, Group- দল, Jury- বিচারকের দল, crowd-ভিড় , navy- নৌবাহিনী , infantry -পদাতিক সৈন্যবাহিনী।
Material Noun: যেসব Noun কোনো পদার্থের সমুদয় অংশকে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খন্ড বা অংশকে বুঝায় না তাদেরকে Material Noun বলে।
এগুলাকে কখনও গণনা করা যায়না তবে অন্য কোনোভাবে পরিমাপ করা যায়।
Example:
1) Gold -স্বর্ণ, Gold কে গণনা করা যায় না কিন্তু ওজন করে পরিমাপ করা যায়।
2) Diamond - হীরা, Diamond কে গণনা করা যায় না কিন্তু ওজন করে পরিমাপ করা যায়।
3) Flour- ময়দা, Flour কে গণনা করা যায়না কিন্তু পরিমাপ করা যায়।
4) Milk - দুধ, Milk গণনা করা যায়না কিন্তু পরিমাপ করা যায়।
আরও কিছু Material Noun: Iron, wheat, salt, tea, coffee, water etc.
Abstract Noun: যেসব Noun এর বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেওয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেওয়া যায় না, শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে।
Example:
1) Agency- সংস্থা, Agency কে না দেখা যায়, না স্পর্শ করা যায়, না গন্ধ নেওয়া যায়, শুধু অনুভব করতে হয় বা কল্পনা করতে হয় একটি agency.
2) Childhood - শৈশবকাল, Childhood কে দেখাও যায় না, স্পর্শও করা যায় না, অনুভব বা কল্পনা করতে হয়।
আরও কিছু Abstract Noun: Fatherhood- পিতৃত্ব, Motherhood- মাতৃত্ব, Friendship - বন্ধুত্ব, Heroism- বীরত্ব, Infancy - শৈশব, Honesty- সততা ইত্যাদি।
পড়া শেষে অবশ্যই Done লিখবেন। আগামি পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ
© আদিয়াম কাশেম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Rate This Article
Thanks for reading: Learn English Easily -01 ( Classification of Noun) , Stay tune to get latest Blogging Tips.
